


দেকেন সাপ্তাহিক ২০০০ এর ছম্বাদিক আরাফাতুল ভাইয়ের মুকটা কেমন কারাপ দেকেন। গোলাম মর্তুজা এই দিরিশ্য দেকলে কী কবেন?
ছাগুরাম অ্যান্ড কোংকে সর্বদা পোন্দানির উপরে রাখা হয়
রেটিং:১.৯/৯রবিবার বিকেল। শেরাটন হোটেলে বসে আড্ডা দিচ্ছিলাম এক ব্যবসায়ীর সাথে। আসলে আড্ডার ছলে একটা রিপোর্টের জন্য কিছু তথ্য নিচ্ছিলাম।
হঠাৎ বাজলো ফোন। পরিচিত এক বড় ভাই জানালো ইন্টেল একটা প্রেস কনফারেন্স করছে শেরাটনের বিজনেস সেন্টারে। ওদের সাউথ এশিয়ান মার্কেটিং হেড বা এধরনের কেউ এসেছে। আগামী মাসে ইন্টেল চেয়ারম্যান বাংলাদেশে আসছে। তার ব্রিফিং হবে সম্ভবত।
আমি অফিসে ফোন করলাম। ইন্টেলের প্রেস কনফারেন্স সম্পর্কিত কোন ফোন বা ফ্যাক্স বা চিঠি এসেছে কিনা জানার জন্য। না, অফিসে তেমন কিছু আসেনি।
চিন্তা করলাম কয়েক মুহুর্তে। তাদের প্রেস ব্রিফিংয়ে কি যাবো? বাংলাদেশে ইন্টেলের নতুন কার্যক্রম নিয়ে কাজ করছি কয়েকদিন ধরে। তাই মনে করলাম নিজের প্রয়োজনে হলেও যাই।
এমন সময় দেখা হলো পরিচিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে। সব কয়জনই পরিচিত। তবে কেন যেন এই দলটির সাথে কখনোই মানিয়ে নিতে পারিনি নিজেকে। তারাও কখনো আপন মনে করতে পারেনি আমাকে। তাই ভদ্রতার খাতিরে সালাম দিলাম। উত্তরে তাকিয়ে দক্ষিনের কয়েকজনের সাথে হ্যান্ডশেক করে পা বাড়ালাম বিজনেস সেন্টারের দিকে।
বিজনেস সেন্টারে ততক্ষনে প্রেস কনফারেন্স প্রায় শেষ। ইন্টেলের বাংলাদেশ অংশের ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ইন... একজনকে দেখলাম সেখানে। আমার পুর্ব পরিচিত। একসময় কাজ করতো ই-বিজে।
অবাক হয়ে দেখলাম সে যেন আমাকে চিনেই না। ভাবখানা এমন ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে গিয়ে তার নতুন বাল গজিয়েছে এবং আমি বোধহয় সেটা দেখার জন্য ছুটে এসেছি। সে জানালো আপনি না অর্থকন্ঠে আছেন? হাসলাম, মনে মনে বলি ব্যাটা তুই আমাকে এখন চিনিস না। আমি যথাসম্ভব ভদ্রভাবে বললাম, আমি সাপ্তাহিক ২০০০ এ কাজ করি। তখন নতুন বাল গজানো সাহেব সহাস্যে বললেন, সাপ্তাহিক ২০০০ একমাত্র ম্যাগাজিন যেখানে আমরা নিয়মিত বিজ্ঞাপন দেই। আবার হাসলাম মনে মনে, ব্যাটার ধারনা বিজ্ঞাপনের লোভে আমি ছুটে এসেছি। কিছুই বললাম না।
বদরাগী হিসেবে আমার যথেষ্ট দুর্নাম আছে। সেটা ঘোচানো দরকার। আর তাই সহাস্যে তাকে বললাম, আজকে এত গুরুত্বপুর্ন একটা প্রেস ব্রিফিং করলেন কিন্তু ডাকলেন না। বিষয়টিতে আমারও আগ্রহ ছিলো।
উত্তর দিলেন নতুন বাল গজানো ব্যক্তিটি, বস সাপ্তাহিক ২০০০ এ কার্ড পাঠালেতো কেউ আসে না। অমুক প্রোগ্রামে ডাকছিলাম তমুক প্রোগ্রামে ডাকছিলাম কেউ আসে না। ইত্যাদি কাসুন্দি ...।
আমি আরেকটু আগালাম, আজকে ডাকলেন না যে। জবাবে তিনি, আজকে সিলেক্টেড কয়েকজন সাংবাদিককে ডেকেছিলাম। এইটা তেমন কিছু না। ইন্টেলের চেয়ারম্যান বাংলাদেশে আসছে একটি বড় বিনিয়োগ নিয়ে আর এই ব্যাটার কাছে সেটা কোনও ঘটনা নয়।
আমি সেখানে দেখা সাংবাদিকদের প্রতি সম্মান রেখেই বলছি, ইন্টেলের চেয়ারম্যান বাংলাদেশে আসবে এবং সেটা যদি মিডিয়াকে ঠিকমতো জানানো হতো তাহলে মেইনস্ট্রিম মিডিয়া'র অনেকেই থাকতো সেখানে। এই যদি হয় ইন... (ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের নাম) সিলেক্টেড মিডিয়া'র তালিকা তাহলে দুঃখের সাথে বলতে হয় তাদের সিলেকশন খুবই নাজুক। ওখানে যেই সাংবাদিকরা ছিলো তাদের ৯০% এর কোন সরকারী এক্রিডিটেশন কার্ড নেই এবং ইন্টেল চেয়ারম্যান দুরে থাক, বাংলাদেশ সচিবালয়ে ঢুকতেও তাদের গেটে গিয়ে পাসের জন্য বসে থাকতে হয়। আর এরা হচ্ছে ইন... সিলেক্টেড মিডিয়া !!!
আগামী মাসে ইন্টেলের প্রোগ্রামের পুরো দ্বায়িত্বে থাকবে এসএসএফ এবং আমি যতটুকু জানি, বিদেশী একজন রাষ্ট্রপতি বাংলাদেশে আসলে যে সিকিউরিটি প্রটোকল পায়, ইন্টেল চেয়ারম্যানও সেই প্রটোকলই পাবে। আর সেখানে এসব সাংবাদিকের অধিকাংশই ঢুকতে পারবে না সরকারী ক্লিয়ারেন্স এর অভাবে।
আমি সেখানে থাকা সাংবাদিকদের কোনভাবে ছোট করছি না। অবাক হচ্ছি প্রোগ্রামের ধরন অনুপাতে ইন... সিলেকশন দেখে।
যাইহোক, জিজ্ঞেস করলাম, কি বিষয়ে আলোচনা হলো? তার জবাব, ইন্টেলের চেয়ারম্যান আসবে আগামী মাসের প্রথম সপ্তাহে। ব্যস তার উত্তর শেষ।
বিদেশী এক সাংবাদিক বন্ধু আরো সপ্তাহ খানেক আগে আমাকে জানিয়েছে ইন্টেল চেয়ারম্যান বাংলাদেশে আসার কথা। কারন ইন্টেল চেয়ারম্যানের সাথে যে মিডিয়া টিম আসবে, সেও আছে সেই গ্রুপে। ফলে ইন্টেলের চেয়ারম্যানের এই টু্রের খুটিনাটি জানি আমি।
আমি জানতে চাইলাম, তিনি কেন আসবেন? এবার ইনপেস ম্যান একটু বিরক্ত। কি একটু শব্দ করলেন। বুঝলাম না। আমি তখন বললাম আগামী ... তারিখে ইন্টেল চেয়ারম্যান ... ঘন্টার জন্য বাংলাদেশে আসছে। এবং তিনি হোটেল ... এবং হোটেল .... প্রোগ্রাম করবেন। আপনি কোনটার ব্যাপারে আজকে জানিয়েছেন। এবার কিছুটা বদলেছে নতুন বাল গজানোর চেহারা। সে বিশ্ময় চেপে রেখে বললো, পরেরটার কথা। আমি বললাম পরেরটার জন্যতো মিডিয়া এক্রিডিটেশন লাগবে, এসবি পাস লাগবে। সেগুলোর অ্যারেঞ্জ করবে কে? ইন... কর্মকর্তা জানালো সেটা তারা করে দেবে।
আমি আর কথা বাড়ালাম না। তাদের সিলেক্টেড লিস্টে আমি নেই। সুতরাং এরপরও দাড়িয়ে থাকা বোকামি।
আজকে মনোযোগ দিয়ে কয়েকটি প্রথম শ্রেনীর পত্রিকা দেখলাম। ইন্টেল চেয়ারম্যান আসছে ... এরকম কোন নিউজ পড়লো না আমার পোড়া চোখে। কি জানি হয়তো ইন... সিলেক্টেড মিডিয়া পার্সনরা এখনো বিষয়টি নিয়ে লেখার প্রয়োজন মনে করেনি ...।
তবে আমি কিন্তু আমার পত্রিকার জন্য লিখবো। সেজন্য আমার ইন... আশীর্বাদপুষ্ট সাংবাদিকদের তালিকায় থাকতে হবে না। কারন আমি জানি কোন নিউজের নিউজ ভেলু্ কি এবং কোথায় কার কাছে সেই বিষয়ে তথ্য আছে আর কিভাবে সেগুলো বের করতে হয় ... ।
সুতরাং ইনশাল্লাহ কোন সমস্যা হবে না।
| for a hit counter click here . |